প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪২

প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষাকে সমৃদ্ধ করতে প্রতিটি জেলা-উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যারা বিশেষ কিছু নিয়ে গবেষণা করবেন তারাই কেবল অনার্স ডিগ্রির উপর জোর দেবেন। আমরা চাই বাংলাদেশের এই বিশাল যুবশক্তি জনশক্তিতে পরিণত হোক। তাই আমরা এখন কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছি। বর্তমান সময়ে কারিগরি শিক্ষার বিকল্প নাই। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জে দিনারপুর কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি সরকারের অজ্ঞতা ও দুর্নীতির কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে গিয়েছিল। জননেত্রী শেখ হাসিনা অনগ্রসর দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। যারা এক সময় বাংলাদেশকে উপহাস করতো, তারাই এখন আমাদের প্রশংসা করে। দীপু মনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর দেশবাসী অন্ধকারে ছিল। পরবর্তীতে ১৯৯৪ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে শিক্ষার হার ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি হয়। সবক্ষেত্রে এগিয়ে যায় দেশ। কিন্তু বিএনপি পুনরায় ক্ষমতায় এসে দুঃশাসন আর দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল হাই চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম