এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কী বলবো: সালমান শাহ’র মামা

সিলেট প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৮

সালমান শাহ (ছবি: সংগৃহীত) সালমান শাহকে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত যথাযথভাবে করেনি বলে অভিযোগ করেছেন তার মামা আলমগীর কুমকুম। সালমান শাহকে নিয়ে তারা মনগড়া প্রতিবেদন দিয়েছে বলে তিনি দাবি করেন।

আলমগীর কুমকুম বলেন, ‘এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আসলে কী বলবো! এটা (প্রতিক্রিয়া) তো ভেতরের বিষয়। তবে আমার একটি প্রশ্ন আছে। সালমান শাহ’র হত্যা মামলার রাজসাক্ষী তার মামি শাশুড়ি রুবি সুলতানা। এ মামলার পর তাকে যখন সিআইডিতে তলব করে প্রশ্ন করা হলো, কিন্তু তাকে উত্তর দিতে দেওয়া হয়নি। বারবার উত্তরগুলো দিয়ে দিচ্ছিলেন সামিরার বাবা শফিকুল হক হীরা। এমন একটা গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য কি পিবিআই নিয়েছে? রুবি সুলতানা এখন আমেরিকায়। পিবিআই কি সে পর্যন্ত পৌঁছাতে পেরেছে? তার সাক্ষ্য ছাড়াই কি তদন্ত প্রকাশ করা যায়?’
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকাই চলচ্চিত্রের প্রাণপুরুষ সালমান শাহ’র মৃত্যুর কারণ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে পিবিআই। তদন্তে সালমান শাহকে হত্যার কোনও প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে আলমগীর কুমকুম বলেন, ‘তাদের (পিবিআই) তদন্তে অনেক ভুল রয়েছে। সেই সঙ্গে তদন্তকারী দলের গাফিলতিও রয়েছে। যার কারণেই তারা তাদের মনগড়া প্রতিবেদন দিয়ে বলছে সালমান শাহ নাকি আত্মহত্যা করেছে। যাকে হত্যা করা হয়েছে বলে ঘটনার সময় অনেক তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু এখন হত্যার ঘটনাকে ভিন্নভাবে নেওয়ার জন্য আত্মহত্যা বলা হচ্ছে। আসলে এটা সাজানো।’
পিবিআই তদন্তে ন্যায়বিচার পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘ন্যায়বিচারের জন্য আমরা উচ্চ আদালতে যাবো। সালমান শাহকে যারা হত্যা করেছে তাদের শাস্তি পেতে হবে। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে চালানো যাবে না। উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাবো।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী।

আরও পড়ুন: 

সালমান শাহ’র আত্মহত্যার পেছনে ৫ কারণ

সালমান শাহ’র মৃত্যু হত্যা নয়, আত্মহত্যা: পিবিআই

/এআর/এম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম