৩ টাকার মাস্ক ৩০ টাকায় বিক্রি, জরিমানা ১০ হাজার

মৌলভীবাজার প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১৭:০৯আপডেট : ১০ মার্চ ২০২০, ১৭:০৯

৩ টাকার মাস্ক ৩০ টাকায় বিক্রি, জরিমানা ১০ হাজার

মাস্ক ও  স্যানিটারি জাতীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মৌলভীবাজারের একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ট্রাস্ট ফার্মেসির কাছ থেকে ওই জরিমানা আদায় করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো.ফারুক আহমেদ বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায়, পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে জেলা পুলিশের কয়েকটি টিম সাদা পোশাকে বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করে। পরিদর্শনকালে দেখা যায়, চৌমুহনীর ট্রাস্ট ফার্মেসি ৩ টাকার মাস্ক ত্রিশ টাকায় বিক্রি করছে। ওই ফার্মেসিকে জাতীয় ভোক্তা অধিকার আইনে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মৌলভীবাজার সহকারী পরিচালক আল  আমিন।  এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি বিনয় ভূষণ। পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, জেলার প্রতিটি উপজেলায় অভিযান অব্যাহত থাকবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী