নিজের পিস্তলের গুলিতে এএসআই গুলিবিদ্ধ

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ০২:১১আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০২:১১

এএসআই শাহিন

হবিগঞ্জের মাধবপুরে নিজের পিস্তলের গুলিতে শাহিন আহমেদ নামে পুলিশের এএসআই গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। আহত এএসআই শাহিন মাধবপুর থানায় কর্মরত।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকার ছেলেরা খেলছিল। এএসআই শাহিন আহমেদ ঘটনাস্থলে গিয়ে তাদের খেলতে নিষেধ করে। তখন এক যুবকের নেতৃত্বে কিছু ছেলে এএসআই শাহিনের উপর ক্ষিপ্ত হয়।এসময় শাহিন পিস্তল বের করতে গিয়ে মিস ফায়ার করেন। এতে এএসআই শাহিন নিজেই পায়ে গুলিবিদ্ধ হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এএসআই শাহিন নিয়মিত ডিউটি করার সময় মোটরসাইকেল থেকে নেমে পিস্তল বের করার সময় মিস ফায়ার হয়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছে। সে আশঙ্কামুক্ত।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম