সিলেটে আরও দুই জনের করোনা

সিলেট প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১২:০০আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১২:০৬

করোনা পরীক্ষা (ফাইল ছবি) সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরে নতুন করে দুই জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলেন তিন জন। এদের মধ্যে গতকাল সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নতুন শনাক্তদের সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে একদল স্বাস্থ্যকর্মী রওনা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি জানান, ওই দুই ব্যক্তি বর্তমানে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা হাসপাতালের করোনা ইউনিটে আছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হবে। ইতোমধ্যে একটি মেডিক্যাল টিম রওনা হয়েছেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন এক হাজার ২৩১ জন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম