জ্বর-গলাব্যথায় কিশোরীর মৃত্যু, পরিবার কোয়ারেন্টিনে

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১০:৪০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১০:৪৬

জ্বর-গলাব্যথায় কিশোরীর মৃত্যু, পরিবার কোয়ারেন্টিনে হবিগঞ্জে জ্বর-সর্দিকাশি ও গলাব্যথায় এক কিশোরীর (১৭) মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই কিশোরীর বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চত করেছেন।

ওসি ইকবাল হোসেন জানান, ওই কিশোরীকে জ্বর-সর্দিকাশি ও গলাব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে সিলেটে পাঠানো হলে কিশোরীর আত্মীয় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর বিকালে ওই কিশোরী মারা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়।

ওসি আরও জানান, নমুনা পরীক্ষার ফলাফল আসার আগ পর্যন্ত বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম