লকডাউন ভেঙে ঢাকার ট্রেন সিলেটে: রেল মন্ত্রণালয়কে চিঠি

সিলেট প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ১৬:৫০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৬:৫৩

লকডাউন ভেঙে ঢাকার ট্রেন সিলেটে: রেল মন্ত্রণালয়কে চিঠি করোনা পরিস্থিতিতে লকডাউন ভেঙে ঢাকা থেকে ৫৮ জন যাত্রী নিয়ে সিলেট আসে একটি ট্রেন। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সিলেট জেলা প্রশাসন। ওই চিঠিতে করোনাভাইরাসের সংক্রমণের সময়ে সিলেটে ট্রেন আসায় রেল স্টেশন ম্যানেজার খলিলুর রহমানসহ ২৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) রাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য এই সুপারিশ করা হয়। এদিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা ট্রেনটি রবিবার (১৯ এপ্রিল) সকালে প্রায় ১৮ জন স্টাফ নিয়ে সিলেট ত্যাগ করেছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া বলেন, 'সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশসহ চিঠি দেওয়া হয়েছে। এতে রেলের কর্মকর্তা ও কর্মচারীদের নাম রয়েছে।'

তিনি আরও জানান, যাদেরকে সিলেট ট্রেন স্টেশনের সিসি ক্যামেরা দেখে শনাক্ত করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে কোন প্রকার অনুমতি না নিয়ে নিষেধাজ্ঞা থাকাবস্থায় ৫৪ জনকে সিলেটে ট্রেনে করে নিয়ে আসা হয়। কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত হলেও অন্য যাত্রীদের পরিচয় জানা যায়নি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম