চাল বিতরণে অনিয়মের খবর প্রকাশ, সাংবাদিককে হত্যার হুমকি

হবিগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২০, ১১:৫৭আপডেট : ১০ মে ২০২০, ১১:৫৭

সাংবাদিক ছনি চৌধুরী হবিগঞ্জের নবীগঞ্জে চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় জয়যাত্রা টিভির হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির পরিপ্রেক্ষিতে শনিবার (৯ মে) বিকালে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই সাংবাদিক।

জিডিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে ভুয়া টিপসই দিয়ে ১৫ জনের চাল আত্মসাৎ এবং গজনাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ১০ টাকা কেজি দরের চালের সরকারি কার্ড ছিড়ে ফেলা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। অন্য সাংবাদিকদের পাশাপাশি ছনি চৌধুরীও তার মিডিয়ায় সংবাদ প্রকাশ করেন।

এর জের ধরে গত ৮ মে বেলা একটা ২৭ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে সাংবাদিক ছনির মোবাইলে কল আসে। ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে এ ধরনের খবর প্রকাশ থেকে বিরত থাকতে বলা হয় সনিকে। সংবাদ প্রকাশ করলে তার ক্ষতি হবে বলেও হুমকি দেওয়া হয়। এমনকি তাকে কুপিয়ে হত্যারও হুমকি দেওয়া হয়। বলা হয়, সাংবাদিক জুনাইদ আহমেদের মতো তোকেউ হত্যা করে টুকরো টুকরো করা হবে। ওই হুমকির পর থেকে ছনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয় ।

জিডিতে জড়িতদের বিরুদ্ধে প্রায়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে আবেদন করা হয়। আবেদনটি গ্রহণ করে এ ব্যাপারে তদন্তের জন্য অফিসার নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, 'জিডির আলোকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।'

এদিকে সাংবাদিক ছনি চৌধুরীকে হত্যার হুমকিদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম