চাল বিতরণে অনিয়ম: আ.লীগ থেকে চেয়ারম্যানকে বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২০, ২১:৫৫আপডেট : ১০ মে ২০২০, ২২:০০

মুখলিছ মিয়া চাল বিতরণে অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ থেকে এক চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মুখলিছ মিয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক। সরকারি চাল বিতরণে অনিয়ম এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মো. আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং সাধারণ সম্পাদক হোসাইন মো. আদিল জজ মিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। পাশাপাশি তাকে এই ঘটনার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালকুদার ইকবাল জানান, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে সরকারি চাল বিতরণে অনিয়ম করেছেন। ফলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৮ মে ভিজিডির চাল বিতরণে অনিয়ম করার অভিযোগ পাওয়া যায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। তালিকায় সুবিধাভোগীদের নাম এবং তাদের টিপসই থাকলেও তারা ভিজিডির চাল পায়নি। এই অবস্থায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ বস্তা চাল জব্দ করে, তবে ৩০০ বস্তা চালের কোনও খোঁজ পায়নি তারা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম