পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জে নদীর পানি বেড়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ১১:০২ আপডেট : ২৭ মে ২০২০, ১১:১২

বাড়ছে নদীর পানি সুনামগঞ্জে মঙ্গলবার (২৬ মে) রাত থেকে বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর এলাকার নদ-নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে হাওরের বোরো ধান কেটে ফেলায় বৃষ্টি ও ঝড়ো বাতাসে ফসলের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। 

সুনামগঞ্জ পনি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে ৬.৮৪ সেন্টিমিটার বাড়লেও বিপদ সীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 
ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি ঢলের পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদী ও হাওরের পানি বেড়েছে। তবে এখন বন্যার সম্ভাবনা নেই। হাওরগুলো এখনও পানিতে ভরে ওঠেনি। তাই যাদুকাটা, সুরমা, চলতি, পাটলাই, মনাইসহ পাহাড়ি নদীর পানি হাওরে প্রবেশ ছড়িয়ে পড়েছে।
জেলার বোরো ফসল কাটা অনেক আগেই শেষ হয়েছে তাই ফসলের ক্ষতি হবে না। তবে পানি বাড়ার ফলে মাছের উৎপাদন ও নৌযান চলাচলের সুবিধা হবে।   

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা ৪ ঘণ্টা অভিযানে সালমান মুক্তাদিরের শশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
টানা ৪ ঘণ্টা অভিযানে সালমান মুক্তাদিরের শশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
যৌন নির্যাতনের চেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
যৌন নির্যাতনের চেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে