খোয়াই নদীতে ভেসে আসা লাশটি ভারতীয় যুবকের

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২০, ০৯:১৭আপডেট : ০৬ জুন ২০২০, ০৯:১৭

ভারতীয় যুবকের লাশ হস্তান্তর করা হচ্ছে

হবিগঞ্জের খোয়াই নদী থেকে উদ্ধার করা ভারতীয় যুবক টিটন শীল জন্টুর লাশ সেদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকায় ওই যুবকের লাশ হস্তান্তর করা হয়। 

পুলিশ জানায়, ২ জুন হবিগঞ্জের খোয়াই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পকেটে একটি ১০ রুপির একটি নোট, তিনটি চাবির রিং ও একটি আংটি পাওয়া যায়। ওই দিনই পুলিশ লাশটি বেওয়ারিশ হিসেবে হবিগঞ্জে দাফন করেন। 
এরপর বিএসএফ বিজিবিকে জানায়, ভারতের খোয়াই জেলা সদরের পশ্চিম সোনাতলা গ্রামের যুবক টিটন শীল জন্টু ২৯ মে খোয়াই নদী পারাপারের সময় সাঁতার না জানায় পানিতে ভেসে যায়। তাকে পাওয়া যায়নি। হবিগঞ্জের খোয়াই নদী থেকে উদ্ধার হওয়ার লাশের বিষয়ে তাদেরকে অবগত করলে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে প্রমাণিত হয় উদ্ধারকৃত লাশটি ভারতীয় যুবক জন্টুর। এরপর শুক্রবার জন্টুর লাশ হবিগঞ্জের রাজনগর কবরস্থান থেকে উত্তোলন করে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকায় বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে হবিগঞ্জের পুলিশ। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপদে পড়ে এবার ট্রাম্পের সমর্থন চাচ্ছেন ইনফান্তিনো! 
বিপদে পড়ে এবার ট্রাম্পের সমর্থন চাচ্ছেন ইনফান্তিনো! 
বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি-গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা 
বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি-গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা 
শীর্ষ সন্ত্রাসী জিসানের ৩ সহযোগী বিদেশি পস্তিল-গুলিসহ গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী জিসানের ৩ সহযোগী বিদেশি পস্তিল-গুলিসহ গ্রেফতার
এমবাপ্পেকে আনার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
এমবাপ্পেকে আনার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে