করোনা শনাক্তের নতুন রেকর্ড

হবিগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২০, ১২:২১আপডেট : ২১ জুন ২০২০, ১২:২৩

করোনা শনাক্তের নতুন রেকর্ড করোনা পরিস্থিতির শুরু থেকেই অন্য জেলাগুলোর তুলনায় কিছুটা নিয়ন্ত্রিত অবস্থানে ছিল হবিগঞ্জ জেলা। তবে সেখানে এক লাফে এক দিনেই বেড়ে গেছে শনাক্তের সংখ্যা। নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৭।

রবিবার (২১ জুন) প্রথম প্রহরে এই তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। একদিনে হবিগঞ্জে করোনা শনাক্তের এমন রেকর্ডের খবরে স্বাস্থ্য বিভাগও হতবাক। তারা সকলকে আরও অধিকতর সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, এটি হবিগঞ্জে এ যাবৎকালে একদিনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড। জনসচেতনতামূলক প্রচারণা আরও বৃদ্ধি করার অনুরোধ জানাচ্ছি। মানুষ যাতে আরও বেশি সচেতন হয়। এছাড়া নিজে, পরিবার ও সমাজকে রক্ষা করার আর কোনও উপায় নেই।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় শনিবার রাতে একদিনে ৮১ জন আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে। যাচাই-বাছাই ও উপজেলাভিত্তিক ভাগ করে রাত ১২টার দিকে স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করে।

শনাক্তদের মধ্যে সদর উপজেলায় (শায়েস্তাগঞ্জ উপজেলাসহ) ৪০ জন, মাধবপুরে ২২ জন, চুনারুঘাটে সাত জন, বানিয়াচংয়ে ছয় জন, লাখাইয়ে দুই জন, আজমিরীগঞ্জে দুই জন, বাহুবলে ও নবীগঞ্জে একজন করে রয়েছেন।

প্রসঙ্গত, হবিগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন, সুস্থ হয়েছেন ১৫৮ জন এবং মৃত্যু হয়েছে চার জনের।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম