হবিগঞ্জ কারাগারে করোনা উপসর্গে আসামির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১৪:০৪আপডেট : ২৫ জুন ২০২০, ১৪:০৪

হবিগঞ্জ কারাগারে করোনা উপসর্গে আসামির মৃত্যু হবিগঞ্জ কারাগারে করোনার উপসর্গ নিয়ে শাহীন মিয়া (৪০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। জ্বর ও শ্বাসকষ্টে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি চুনারুঘাট উপজেলার বড় আব্দা গ্রামের সালেহ আহমদের ছেলে। হবিগঞ্জ কারাগারের জেলার মো. জয়নাল আবেদীন ভূইয়া এ তথ্য জানান।

জেলার জানান, শাহীনকে একটি মাদক মামলায় ১২ জুন কারাগারে আনা হয়। মামলাটি বিচারাধীন। তার আসামি নম্বর ২৪৭০/২০। তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে তার জ্বর আসে। এর ফলে সকালে তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে এবং স্বাস্থ্যবিধি মেনেই দাফন সম্পন্ন করা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের