হবিগঞ্জে প্রতিবেশীর হামলায় বৃদ্ধা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ২০:৫২আপডেট : ২২ জুলাই ২০২০, ২০:৫২

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীর ধাক্কা ও কিলঘুষির আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা সদরের দেশমুখ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কমলা বিবি (৫৫) ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার নিহত বৃদ্ধার বাড়ির ঘাটে নৌকা বাঁধাকে কেন্দ্র করে প্রতিবেশী মো. লুকু, কদ্দুস, উজ্জ্বলসহ কয়েকজনের সঙ্গে তার পুত্রবধূ জমিলা খাতুনের (৩৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লুকু, উজ্জ্বল, কদ্দুস ও তাদের লোকজন জমিলা খাতুনকে মেরে আহত করেন।
এ সময় কমলা বিবি পুত্রবধূকে রক্ষায় এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে কিলঘুষি মারতে থাকে। এতে কমলা বিবি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের ছেলে এনায়েত হোসেন দাবি করেন, প্রতিবেশী লুকু, কদ্দুস, উজ্জ্বল ও তাদের লোকজন পরিকল্পিতভাবে তার মাকে হত্যা করেছে। তিনি এর সঠিক বিচার চান।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোনও মামলা দায়ের হয়নি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি