দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ০২:৪৮আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০২:৪৯

হবিগঞ্জ হবিগঞ্জ শহরের অনন্তপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শহরের অন্তপুরের আব্দুল মন্নানের ছেলে। এ ঘটনায় আটক করা হয়েছে এক যুবককে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর শহর থেকে বাসায় যাওয়ার পথে অনন্তপুরে আসা মাত্রই একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ এ ঘটনায়  মূল অভিযুক্ত একই এলাকার আহাদ মিয়ার ছেলে সুমন মিয়াকে আটক করেছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি