ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১

মামুন হোসেন সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খানকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট গভীর রাতে ৩শ’ পিস ইয়াবাসহ বানিয়াচং থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সে বানিয়াচং উপজেলার পুরান তোপখানা মহল্লার আমজাদ হোসেনের ছেলে। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম