হবিগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ১

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ০৩:৩৬আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০৩:৩৬

গ্রেফতার সাইফুল ইসলাম হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার ২ নম্বর আসামি সাইফুল ইসলাম (২৭)-কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকার এক গৃহবধূ গত রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিএনজি অটোরিকশায় শেরপুর থেকে মজলিসপুর যাচ্ছিলেন। এ সময় চলক তাকে মজলিসপুর নামিয়ে না দিয়ে হাত, পা, মুখ বেঁধে রাতভর বিভিন্ন স্থানে নিয়ে যায়। পরে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে রাতভর অটোরিকশার শ্রমিকরা সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে। সারারাত ধর্ষণের পর সোমবার (৫ অক্টোবর) সকালে সিএনজি অটোরিকশায় আবার তাকে আত্মীয়র বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় সোমবার রাতে ভিকটিম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের ধরতে পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে এসআই শামসুল ইসলামসহ পুলিশের বেশ কয়েকটি টিম আউশকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে। পরে রাত ১০টার দিকে মিনাজপুর গ্রাম থেকে আসামি সাইফুল ইসলাম (২৭)- কে গ্রেফতার করা হয়।

ওসি আজিজুর রহমান বলেন, ‘অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি