স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ২৩:২৫আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২৩:৩০






অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আবহমান কাল থেকেই শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে। কিন্তু করোনার কারণে সরকারি নির্দেশনা ও জাতীয় পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনা পালন সাপেক্ষে আসন্ন দুর্গোৎসব উদযাপন করতে হবে। তিনি বলেন, সবার আগে জীবন। জীবন রক্ষা করেই আমাদের সকল কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
আজ (১০ অক্টোবর) শনিবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলায় ৬৭টি পূজামণ্ডপে ৫০০ কেজি করে মোট সাড়ে ৩৩ মেট্রিক টন জিআর চালের জিও, ননএমপিও শিক্ষকদের অনুদান, গৃহহীনদের ঘরের চাবি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।
পরিবেশমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই মানুষের জীবনমান উন্নয়ন হয়। বিশ্বব্যাপী প্রশংসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে কোনও কর্মহীন, গৃহহীন, খাদ্যহীন মানুষ থাকবে না।
মন্ত্রী আরও বলেন, সরকারের সুব্যবস্থাপনার ফলেই মহামারিকালেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪০ বিলিয়ন ডলার হয়েছে। চলমান নানা সামাজিক সমস্যাসহ ধর্ষণ বিষয়ে মন্ত্রী বলেন, কুলাঙ্গার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মৌলভীবাজারবাসীও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদত্ত ননএমপিও কারিগরি মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ৩৯ জন শিক্ষক-কর্মচারীর অনুকূলে মোট ১ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ১১ জন শিক্ষার্থীর জন্য ৭৫ হাজার টাকা ব্যয়ে হুইল চেয়ার, চশমা ও শ্রবণযন্ত্রসহ এসিসটিভ ডিভাইস এবং মোট ৩০০ জন দুঃস্থ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রাণের শুকনো খাবার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত ৪টি প্রকল্পের মাধ্যমে ৯৮ লক্ষ টাকা ব্যয়ে ৩৩টি পরিবারের মাঝে ঘরের চাবি হন্তান্তর করা হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম