তেলবাহী ট্রেনের বগি উদ্ধার: সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ১১:২৩আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১১:২৪

লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারের কাজ চলছে চট্টগ্রামের পাহাড়তলী থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনটির (৯৫১ নম্বর) বগির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশনের অদূরে চানমারী এলাকায় শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তেলবাহী ট্রেনের ওই বগিগুলো লাইনচ্যুত হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান।

প্রসঙ্গত, শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ৪০মিনিটের সময় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে চানমারী গ্রাম এলাকায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে ওয়াগনে থাকা ডিজেল কেরোসিন পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার পর থেকে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী আন্তঃনগর পারাবত, উপবন ট্রেন, কালনী এবং চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে বিভাগ।

বাংলাদেশ রেলওয়ে ডিভিশনাল প্রকৌশলী মো. সুলতান আলী জানান, এ দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রেললাইনের স্লিপারগুলো দুমড়েমুচড়ে গিয়েছিল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম