সিলেটে ধান সংগ্রহ করবে ‘কৃষকের অ্যাপ’

সিলেট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ২২:৩০আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২২:৩০

কৃষকের অ্যাপ কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পান সেজন্য ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ধান সংগ্রহ করবে সিলেট সদর উপজেলার খাদিমনগর খাদ্য গুদাম। মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকের নিবন্ধন ও ধান বিক্রির আবেদন শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত চলবে। সিলেট জেলার অন্য উপজেলায় স্বাভাবিক প্রক্রিয়ায় ধান সংগ্রহের কার্যক্রম চলতে থাকলেও সদর উপজেলায় অ্যাপের মাধ্যমে কৃষকরা নিবন্ধন ও ধান বিক্রি করতে পারবেন। সিলেটের সরকারি খাদিমনগর খাদ্য গুদামে প্রতি মণ আমন ধান ১ হাজার ৪০ টাকা করে প্রত্যেক কৃষক বিক্রয় করতে পারবেন।  

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরী (ভারপ্রাপ্ত)। তিনি বলেন, কৃষকরা যাতে প্রতারণার শিকার না হন সেজন্য সিলেটে এই প্রথম সদর উপজেলার ‘কৃষকের অ্যাপ’ চালু করা হয়েছে। এখানে কৃষকরা নিবন্ধনের মাধ্যমে ধান বিক্রি করতে পারবেন। এবার প্রতি মণ আমন ধান ১ হাজার ৪০ টাকা দরে বিক্রি করতে পারবেন কৃষকরা। কৃষক নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর লাগবে।

তিনি জানান, এই অ্যাপের সুবিধা হলো এর মাধ্যমে নিবন্ধন, বিক্রয়ের আবেদন, বরাদ্দ আদেশ এবং মূল্য পরিশোধের সনদ সম্পর্কিত তথ্য এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এতে সময়, খরচ, হয়রানি ও ভোগান্তি কমবে। নিবন্ধন ও আবেদন সম্পন্ন হওয়ার পর কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লটারি করা হবে। নতুন কৃষক নিবন্ধন করলেই তার ধান বিক্রয়ের আবেদন স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। তবে নিবন্ধনকৃত পুরাতন কৃষকদের শুধুমাত্র ধান বিক্রয়ের আবেদন করতে হবে।

কৃষক নিবন্ধনের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিলেট সদর, পৌরসভা/ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদিমনগর সিলেট সদর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিলেট সদর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক সিলেটে যোগাযোগ করতে পারবেন কৃষকরা। প্রত্যেক কৃষককে মোবাইল ফোনে Google Play Store থেকে Krishoker App ডাউনলোড করতে হবে। তখন সহজেই কৃষক নিবন্ধন হয়ে যাবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম