সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২৩:৫৫আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২৩:৫৫

সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু হবিগঞ্জ শহরে ইজিবাইকের স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত বিএনপি নেতা শেখ আব্দুল রশিদ মারা গেছেন। তিনি হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে এলাকায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার খোয়াইমুখ টমটম স্ট্যান্ড দখল নিয়ে পৌর এলাকার উমেদনগর আলগাবাড়ি বনাম পূর্ব এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হলেও পরে নবীগঞ্জ সড়কের মাদ্রাসা এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। একপক্ষ অপর পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে নিহত আব্দুর রশিদসহ অন্তত ৩০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা