বড়লেখা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন যেসব মেয়রপ্রার্থী

মৌলভীবাজার প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ০১:১৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০১:১৪

মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বড়লেখা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন বড়লেখা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ একে এম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও ত্রাণবিষয়ক সম্পাদক কবিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

দুপুর তিনটার দিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা প্রমুখ।

এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমানও উপস্থিত ছিলেন।

অপরদিকে সোমবার (৩০ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তার ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী মো. সাইদুল ইসলাম।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ময়র পদে ৩ জনসহ মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবাই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী