শাহজিবাজারে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ০৯:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪৯

লাইনচ্যুত হওয়া বগি

হবিগঞ্জের শাহজিবাজারে তেলবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কীভাবে ঘটনা ঘটেছে, এর কারণ কী– এসব বিষয় তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে টিমে কাদেরকে রাখা হয়েছে তিনি বিষয়টি স্পষ্ট করেননি। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন। 

রবিবার দুপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ৫টি বগি লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় দুটি বগি উল্টে পড়ে গিয়ে তেল পড়তে শুরু করে।  খবর পেয়ে স্থানীয়রা তেল কুড়িয়ে নিয়ে যায়। জানা গেছে,  প্রায় ৫০ লাখ টাকার তেল স্থানীয়রা নিয়ে যায় এবং পড়ে নষ্ট হয়ে গেছে। তবে এ বিষয়ে সুস্পষ্ট কোনও মন্তব্য করতে চান না রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।

পরে বিকাল ৪টার দিকে মৌলভীবাজারে কুলাউড়া ও বি বাড়িয়ার আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। তিনটি লাইন ব্যাপক ক্ষতি হওয়ায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসতে বিলম্ব হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম