ভাঙাভাঙি করলে বিচারের মুখোমুখি হতে হবে

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২০, ১০:১৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১০:১৬

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে মৌলবাদী গোষ্ঠী। মৌলবাদী গোষ্ঠী গায়ের জোরে ভাস্কর্য ভাঙাভাঙি করতে পারবে না। আপনারা বাঁশের বেড়াও ভাঙতে পারেন না।  ভাঙাভাঙি করলে বিচারের মুখোমুখি হতে হবে। তাই আমাদের দাবি এসব কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মৌলবাদী গোষ্ঠীর টাকা রোজগারের পথ বন্ধ করতে হবে।’

শনিবার (১২ ডিসেম্বর) সদর উপজেলার রাধানগর গ্রামের মাঠে জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক  সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একটি মহল গুজব ছড়াচ্ছে, আমি নাকি সুনামগঞ্জ জেলা শহরকে শূন্য করে সব প্রতিষ্ঠান শান্তিগঞ্জে নিয়ে যাচ্ছি। এটি একদম মিথ্যে কথা, আমি কোনও কিছুই নেইনি। জেলার সবচেয়ে বেশি মানুষ  যেখানে প্রতিষ্ঠান করলে উপকার ভোগী হবেন সেখানেই নির্মাণ করা হচ্ছে। এতে আমার কোনও হাত নেই। আমি কারও বিরুদ্ধে অভিযোগ করার জন্য আসি নাই। আমার মনের দুঃখ দূর করলাম। আমি কোনও ষড়যন্ত্র করি নাই। উন্নয়নের ক্ষেত্রে আমি কোনও পক্ষপাতমূলক আচরণ করি নাই।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম