জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা শহরের প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভেঙে তাঁর নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে না। এ ঘৃণ্য কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ কে এম আজাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, সংগঠনের সহ-সভাপতি মো. মফিজুর রহমান, শিক্ষক নাসির উদ্দিন, রঞ্জন রায়, অনুপ তালুকদার প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সুনামগঞ্জ জেলা সভাপতি হাফিজ মোহাম্মদ মাশহুদ।








