ইজিবাইক ছিনতাইয়ের জন্য হত্যা করা হয় আলমগীরকে

হবিগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ২১:৩১আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২১:৩২

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটে মো. আলমগীর (২১) নামে এক ইজিবাইক চালককে হত্যার ১৭ মাস পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় জড়িত তিন যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।

পুলিশ সুপার জানান, ২০১৯ সালের ১৭ জুলাই জেলার চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন বন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় না পাওয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থানে দাফন করা হয়। এরপর পুলিশ বিভিন্ন সোর্সের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত তিন জনকে আটক করে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে গত শুক্রবার ও রবিবার আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আসামিরা হলো—মাধবপুর উপজেলার উত্তর বেজুরা গ্রামের ছফন উদ্দিনের ছেলে মুসলিম মিয়া (২৭), খড়কী গ্রামের বাবুল মিয়ার ছেলে রুকন মিয়া এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে সোহেল মিয়া (৪০)।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম