মৃত্যুর আগে যে স্ট্যাটাস দিয়েছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান

সিলেট প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ১৯:১৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৯:৪২

সেলিনা ইয়াসমীন ও তার ফেসবুক পোস্ট সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সদ্য প্রয়াত সেলিনা ইয়াসমীনের একটি ফেসবুক স্ট্যাটাস জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। 

সেলিনা ইয়াসমীনের ফেসবুক প্রোফাইলে দেখা যায়, তিনি গত ৫ ডিসেম্বর নিজের ক্ষতির ইঙ্গিত করে স্ট্যাটাসটি দেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমি বারবার বলছি আমি বিভিন্নভাবে মানুষের চাপের মুখে আছি। আমিও একজন মানুষ। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। যদি আমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক অবস্থার কোনও ক্ষতি হয় তার জন্য মাত্র ৩ জন মানুষ দায়ী থাকবে। সমস্ত প্রমাণ আমার মেয়ের কাছে আছে। যথোপযুক্ত সময়ে আমার মেয়ে আপনাদের সামনে তা উপস্থাপন করবে। মনে রাখবেন, ৩ জন মানুষই এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আমার ও আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’
তার মৃত্যুর পর পোস্টটি সবার সামনে চলে আসে। স্থানীয়রা পোস্টটি শেয়ার করে তদন্তের দাবি জানাচ্ছেন।
এ ব্যাপারে সেলিনা ইয়াসমীনের চাচাতো ভাই ফুজায়েল ইসলাম মুহিত বলেন, ‘আপু ওই পোস্ট দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন, স্ট্রোক করেন। আলাপ করার মতো অবস্থা তার ছিল না।’ 

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম