সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১৬

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ২২:০৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২২:১০

সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত পুকিডহর গ্রামের আজিজুর রহমান, শাহনেওয়াজ, মুজিবুর রহমান, ফিরোজ মিয়া, ফরমান খান, সমুজ খান, বদর উল্লাহ, রুনই মিয়া, সালমান, দবির মিয়া, আশরাফ খান ও সাবাজ খানকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি আহতরা দিরাই হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং অভিযান চালিয়ে উভয় পক্ষের ১৬ জনকে আটক করে।

দিরাই থানা পুলিশ ও গ্রামবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আরজু খান ও ফিরোজ খানের লোকজনের মধ্যে গোলাগুলিসহ একাধিকবার সংঘর্ষের ঘটনায় মামলা মোকদ্দমা রয়েছে। এরই জের ধরে শুক্রবার বিকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার নাজিয়া মানানুল ইসলাম বলেন, আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত ১৬ জনকে আটক করেছে পুলিশ। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী