সুনামগঞ্জের দুটিতে আ.লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ০৫:৫২আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৫:৫২

সুনামগঞ্জের তিনটি পৌরসভার মধ্যে দুটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন সুনামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র নাদের বখত ও ছাতক পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। এদিকে, জগন্নাথপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান বিজয়ী হয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্থানীয় মহলে তিনি পরিচিত।
সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে নাদের বখত পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদ আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৮৫ ভোট। ছাতক পৌরসভায় মেয়র পদে আওয়ামীগের নৌকা মার্কায় আবুল কালাম চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯০৮ ভোট। জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখানে মাত্র ৩৬০ ভোটে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামান। চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৮ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার বেসরকারি ভাবে নির্বাচিত হওয়ার বিষয় নিশ্চিত করে জানান সুনামগঞ্জের তিনটি পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি