পানিতে শিল্পবর্জ্য ফেলায় স্কয়ার ডেনিমকে এক লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ সংবাদদাতা
০২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চল খ্যাত অলিপুরে অবস্থিত স্কয়ার ডেনিম কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বর্জ্য পরিশোধন ছাড়াই ময়লাযুক্ত পানি খালে ছেড়ে দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। এসময় সমস্যাটি সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য সময় বেঁধে দিয়ে প্রতিষ্ঠানটির কাছে মুচলেকা নেওয়া হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন-২০১০ অনুযায়ী স্কয়ার ডেনিমকে এ জরিমানা করে তা আদায় করেন বিচারক। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন পরিবেশ অধিদফতর সিলেটের কর্মকর্তাসহ জেলা পুলিশ প্রশাসনের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অলিপুরে দেশের শীর্ষ পর্যায়ের একাধিক শিল্প কারখানা গড়ে উঠেছে। তবে ওই কারখানাগুলো পরিবেশের মারাত্মক ক্ষতি করছে বলে বিভিন্ন গণমাধ্যমে তথ্যচিত্র উঠে এসেছে। কোম্পানিগুলোর শিল্পবর্জ্য পরিশোধন ছাড়াই পানি স্থানীয় খাল ও নদীতে ফেলায় তা দূষিত করছে পরিবেশ, বদলে যাচ্ছে পানির রঙ; ধ্বংস হচ্ছে পানির নিচে থাকা জীববৈচিত্র্য।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আগামীতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম