গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৭

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুন্না মিয়া (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার ফারুক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে মুন্না আত্মহত্যা করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে পরিবারের সবার অগোচরে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয় মুন্না। পরে পরিবারের লোকজন তাকে খোঁজ করে এক পর্যায়ে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরিবারের সদস্যরা মুন্নাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে মুন্না আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম