মামুনুল হককে নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে পুলিশ ও আয়োজকরা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:১২

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে সুনামগঞ্জে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে পুলিশ ও ইসলামি সম্মেলনের আয়োজকরা।

জানা গেছে, সুনামগঞ্জের ছাতকে মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে উপজেলায় ব্যাপক প্রস্ততি গ্রহণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। আয়োজকরা বলছেন, সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে ইসলামি মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। তাকে সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক দল।

তবে পুলিশ বলছে, বিতর্কিত মাওলানা মামুনুল হককে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, শনিবার উপজেলার জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহাম্মদ মামুনুল হকের উপস্থিত হওয়ার কথা রয়েছে। এজন্য পোস্টার-ব্যানার টাঙিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। শুক্রবার জুমার নামাজ শেষে মৈশাপুর গ্রামে আয়োজকদের সঙ্গে পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষে সার্বিক বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন ওসি শেখ নাজিম উদ্দিন।

এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস সামাদ বলেন, ‘সম্মেলন সফল করার লক্ষ্যে দুই শতাধিক যুবককে নিয়ে স্বেচ্ছাসেবক দল প্রস্তুত করা হয়েছে। সম্মেলনের সব প্রস্ততি সম্পন্ন হয়েছে।’ রাতেই স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমোদন পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে ওসি বলেন, ‘মাদ্রাসার মাহফিলে মামুনুল হক যাতে না আসেন, সেটা দেখা হচ্ছে। অনুমতি ছাড়া যদি তিনি আসেন তাহলে সেটা আইনি প্রক্রিয়ায় প্রতিহত করা হবে।’

পরে এ বিষয়ে আবারও যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রোগ্রামের অনুমতি দেওয়া হয়েছে তবে মামুনুল হক আসতে পারবেন না। এটা আমাদের শেষ বার্তা।’ আয়োজকদের এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান