সিলেটে ভাঙচুর: ১৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৬, ১৯:০৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ২০:৩১

সিলেট জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে মেজরটিলায় ফিজার শো-রুম ভাঙচুরের ঘটনায় শাহপরান থানায় সংগঠনটির ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা কাইয়ুম চৌধুরী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শাহপরান থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন-সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন ও আফজল কবির,জেলা ছাত্রলীগ নেতা আলী হোসেন,জাকারিয়া মাহমুদ,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ,মিজান,সুহেল মিয়া,রাসেল,জুবের খান,লিটন,বিষ্ণুদেব ও শাহীন আহমদ। আরেক জনের নাম জানা যায়নি।
ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান,পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। মেজরটিলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত শনিবার রাতে জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী এবং সাবেক সভাপতি নিপু-কামরুল-জাহাঙ্গীর গ্রুপের বিরোধের জের ধরে শহরতলীর মেজরটিলায় ফিজার শো-রুম ও একটি প্রাইভেট জিপ ভাংচুর করা হয়।
এ সময় একটি প্রাইভেট ব্যাংকেও হামলা ও ভাংচুরের চেষ্টা চালানো হয়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, ছাত্রলীগের দু’পক্ষের বিরোধে ফিজার শো রুম ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। এসময় দু’পক্ষ সশস্ত্র মহড়া শুরু করলে পুলিশ-র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/জেবি/এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম