সুনামগঞ্জের বনগাঁও সীমান্তে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ১৯:৫০আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৯:৫০

সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্তে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক চোরাকারবারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক বিজিবি সদস্য। নিহতের নাম কামাল হোসেন (৩৫)। শনিবার দুপুর সোয়া ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত এলাকার ১২১৫ নম্বর আন্তর্জাতিক পিলারের পূর্ব দিকে সাংবাদিক টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। কামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন।

সংঘর্ষের বিষয়ে বিবিজির সুনামগঞ্জ ২৮ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, দুপুরে বনগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৫-৩০ টি গরু এনেছিল স্থানীয় চোরাকারবারীরা। গোপন সূত্রের খবর পেয়ে গরুগুলো আটক করার চেষ্টা করলে চোরাকারবারীদের সঙ্গে ইসলামপুর গ্রামের কিছু লোকও দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা করে। চোরাকারবারীদের দা’য়ের কোপে একজন ল্যান্সনায়েক আহত হন। এসময় আত্মরক্ষার্থে গুলি করলে কামাল নামের এক চোরাকারবারী গুলিবিদ্ধ হন। 

স্থানীয়রা জানান, দুপুর দুইটার দিকে গুলিবিদ্ধ কামাল হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থা খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠান। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেনের মৃত্যু হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ