ইতালি যাওয়ার পথে ঠান্ডায় মারা গেছেন ছাতকের দুই যুবক

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২১, ১৬:২৩আপডেট : ১০ মার্চ ২০২১, ১৬:২৬

ইউরোপের স্বপ্ন পূরণ হলো না ছাতকের দুই যুবকের। মঙ্গলবার (৯ মার্চ) বসনিয়া থেকে ইতালি যাওয়ার পথে ক্রোয়েশিয়ার একটি এলাকায় অতিরিক্ত ঠান্ডায় তারা মারা যান বলে গ্রামের বাড়ি সূত্রে জানা গেছে।  

নিহতরা হলেন– রাজু আহমদ (২২) ও রিহান আহমদ (২৪)। রাজু উপজে’লার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের হাজী মাসুক মিয়ার ছেলে। রিহান জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের গয়াছ মিয়ার ছেলে।

ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ বলেন, ‘পরিচিত মুখ ছোট ভাই রাজু এবং রিহান বসনিয়া থেকে ইতালি যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডার কারণে ক্রোয়েশিয়াতে মারা যায়।’

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খোঁজ নিয়ে দেখবো।’

এদিকে রাজু-রিহানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। দুই পরিবারের ইউরোপের স্বপ্ন এখন কান্নায় পরিণত হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম