দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২১, ১৭:৪৬আপডেট : ১১ মার্চ ২০২১, ১৭:৪৬

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের দিরাই হাসপাতালে নিয়ে এলে গুরুতর আহত সৈয়দ সুজল (৪০), আাবুল শাহিদ (৫০), শরিফ মিয়া (২৮), সাজুনর (৪০), সৈয়দ ভুজন আহমেদকে (৪৫) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের দুই প্রবাসীর নিয়ন্ত্রণে থাকা দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধে ডজন খানেক মামলা চলে আসছে। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন মধুরাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুকিত চৌধুরী ও অপর পক্ষে আমেরিকা প্রবাসী সাবেক চেয়ারম্যান জাহেদ চৌধুরী।

মুকিত চৌধুরীর গ্রামে নেতৃত্ব দিচ্ছেন কামালপুর গ্রামের নুরজালাল ও জাহেদ চৌধুরীর পক্ষে মধুরাপুর গ্রামের দিল হক। গত অক্টোবরে কয়েকবার হামলা ও পাল্টা হামলার ঘটনায় নুর মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। এ হতাহতের মামলা হলে দুই পক্ষের লোকজন দীর্ঘদিন হাজতবাস করেন। সম্প্রতি তাদের অনেকেই জামিনে এসে ফের সংঘর্ষে লিপ্ত হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধুরাপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম