গহনা বিক্রিতে বাধা: স্ত্রীর কব্জি কাটলো স্বামী

হবিগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০২১, ২৩:২৮আপডেট : ১৩ মার্চ ২০২১, ০০:০০

হবিগঞ্জের মাধবপুরে ব্যবসার কথা বলে স্ত্রী ফাহিমা বেগমের (২৩) গহনা বিক্রি করে টাকা নিতে চেয়েছিল শামীম মিয়া, কিন্তু স্ত্রী তাতে বাধা দেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে ফেলে শামীম মিয়া।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে গুরুতর অবস্থায় ফাহিমা বেগমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।

ফাহিমার পরিবারের অভিযোগ, দুই বছর আগে শামীম মিয়ার সঙ্গে ফাহিমাকে বিয়ে দেওয়া হয়। এরপর থেকেই শামীম ব্যবসা করবে বলে তাকে টাকার জন্য চাপ দিতো। একাধিকবার ফহিমার পরিবারের পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছে। এরপরও ফাহিমাকে শারীরিকভাবে নির্যাতন করতো শামীম। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়েছে। সম্প্রতি ফাহিমার সোনার গহনা বিক্রি করে ব্যবসার করবে বলে টাকা দিতে চাপ দেয় শামীম। কিন্তু ফাহিমা রাজি না হওয়ায় শামীম তাকে মারপিট করে। একপর্যায়ে সে ঘরে থাকা ধারালো দা দিয়ে ফাহিমার হাতের কব্জি কেটে ফেলে। স্থানীয়রা তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক