পুলিশের ওপর হামলা: চারশ' জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০২১, ১৮:০০আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৮:০০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হেফাজতের ডাকা হরতালে পুলিশের ওপর হামলা, মোটরসাইকেল অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪০০ জনের নামে মামলা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার বাদী হয়ে এ মামলা করেন।

পুলিশ জানায় হেফাজতের হরতালের সময় রবিবার (২৮ মার্চ) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগা এলাকায় হেফাজত কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় হেফাজত কর্মীরা মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এতে থানার ওসি নুরুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়। গুরুতর আহত দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম