ছাতকে হেফাজত সমর্থকদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২১, ২৩:১১আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২৩:৪৯

সুনামগঞ্জের ছাতকে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাতক থানায় কর্তব্যরত পুলিশ সদস্য রাকিব, সাইফুল দিলশাদ, সুবল ও রবিউল আহত হয়েছেন। তাদের মধ্যে রাকিবের পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

ছাতক থানার পুলিশ জানায়, শনিবার (৩ এপ্রিল) রাত ৮ টা থেকে হেফাজতের কর্মী-সমর্থকরা মামুনুল হকের সমর্থনে শহরে বাস স্টেশনরোড এলাকায় মিছিল বের করেন। মিছিলকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় শহরে দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্য রাকিব গুরুতর আহত হয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, মিছিলকারীরা পুলিশের পাঁচ সদস্যের ওপর হামলা করে আহত করেন। তারা মিছিল শেষে সুরমা নদীপাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনে ইটপাটকেলও নিক্ষেপ করেন। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

হামলায় থানা ভবনের সেবাচত্বরের গোলঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ। ছাতক শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া ছাতকের জাউয়াবাজার ও দিরাইয়ে হেফাজত সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে।

হামলার ভিডিও:

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম