মামুনু‌লের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ২২:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:৩৩

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জ‌ড়িত’ থাকার অভিযো‌গে সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফ‌য়েজ উদ্দিনকে বহিষ্কার করা হ‌য়ে‌ছে।

‌সোমবার (৫ এপ্রিল) রা‌তে বাংলা‌দেশ ছাত্রলী‌গের সভাপ‌তি আল না‌হিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্ট থেকে হেফাজত নেতা মামুনুল হককে নারীসহ আটকের পর ছাত্রলীগ নেতা ফ‌য়েজ তার ফেসবুক আইডি থে‌কে মামুনুল হ‌কের প‌ক্ষে স্ট্যাটাস দেন। সেখানে তিনি হেফাজত নেতা মামুনুল হককে কেন ছাত্রলীগ সম্মান দিতে জানে না এমন প্রশ্ন তুলেন। এছাড়া ছাত্রলীগের কর্মীদের লোক দেখানো রাজনীতি বন্ধ করারও আহ্বান জানান। পরে সংগঠন বি‌রোধী কার্যক্র‌মে তার বিরুদ্ধে সমা‌লোচনা শুরু হ‌লে সোমবার বিষয়‌টি আম‌লে নেয় কেন্দ্র। জরু‌রি সিদ্বান্ত নি‌য়ে তা‌কে বহিষ্কার করা হয়।

ফ‌য়েজ উদ্দিন বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আমাকে জেলা কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আমার কোনও সমস্যা নেই, আমি ছাত্রলীগ করি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলি।

জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে জানান, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন এখানে কোনও মৌলবাদের জায়গা নেই।

তিনি বলেন, শৃঙ্খলা প‌রিপন্থী কার্যকলা‌পে জ‌ড়িত থাকায় কেন্দ্রের সিন্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে, সে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিল, দলের এমন দায়িত্বশীল পদে থেকে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেওয়া এবং ছাত্রলীগের কর্মীদের অসম্মান করার জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী