হিন্দুপল্লিতে হামলার ঘটনায় শাল্লার ওসি বরখাস্ত, দিরাইয়ের ওসি বদলি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ০১:৪৬আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০১:৪৬

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুপল্লিতে হামলা ও লুটপাটের ঘটনায় শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়ছে। একই ঘটনায় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়েছে। পুলিশ সুপার মিজানুর রহমান মঙ্গলবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছিল।

এ ব্যাপারে সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপএম জানান, শাল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলার ঘটনায় প্রাথমিক তদন্তে শাল্লার থানার ওসি ও দিরাই থানার ওসির দায়িত্বে অবহেলার সত্যতা পাওয়া গেছে। এ জন্য শাল্লা থানার ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে সংযুক্ত হতে নির্দেশ দেওয়া হয়েছে এবং দিরাই থানার ওসি আশরাফুল ইসলামকে মৌলভিবাজার জেলায় বদলি করা হয়েছে।’

প্রসঙ্গত, শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ১৭ মার্চ সকালে সেখানকার হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়। হেফাজত সমর্থকরা এই হামলার চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত ৮৯টি পরিবারের বসতঘর ও সাতটি পারিবারিক মন্দির ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় শাল্লা থানায় পুলিশ বাদী হয়ে একটি এবং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ বকুল বাদী হয়ে শাল্লা থানায় আরও একটি মামলা দায়ের করেন। গ্রামের মানুষের নিরাপত্তার জন্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

মামলার প্রধান আসামি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম স্বাধীনকে ২০ মার্চ ভোরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি গ্রাম থেকে আটক করে পিবিআই। এই মামলায় মোট ৩৫ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে প্রধান আসামির ৫ দিন ও ২৯ আসামির ২ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আরও পড়ুন...

হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় মামলা, আসামি ৭৭০

মামুনুল হককে নিয়ে কটূক্তির জেরে শাল্লায় বাড়িতে হামলা

হামলাকারীদের ছাড় দেওয়া হবে না: শাল্লায় র‌্যাব ডিজি

মোদির সফরের আগে অনভিপ্রেত ঘটনায় আমরা দুঃখিত: কাদের

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম