সিলেটে করোনায় ২ জনের  মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৩

সিলেট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ১৬:৪৬আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৬:৪৬

সিলেটে করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫, সিলেটে ১০৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে আরও ১৩ জন  রোগী শনাক্ত হয়েছেন।   চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬৫জন।

বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সিলেটের ৪, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১৮৩ জন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৮ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৬ হাজার ৪৯০জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ৫৬ জন ছাড় পেয়েছেন। এছাড়া আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫৬ জন।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার  সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ২৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী