ধর্মপাশায় ছাত্রলীগ নেতাকে লাঞ্ছিতের ঘটনায় মামলা, ওসিসহ ৩ জন প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ১৪:২৪আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৪:২৪

সুনামগঞ্জের ধর্মপাশায় হেফাজতের তাণ্ডবের ছবি ফেসবুকে শেয়ার দেওয়ার ঘটনায় হাতকড়া পরিয়ে ঢাবি ছাত্রলীগ নেতাকে লাঞ্ছিতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিক উপকমিটির সম্পাদক ও এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফজল খান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে ধর্মপাশা থানায় মামলা করেছেন। এ ঘটনায় ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেনসহ দুই এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিক উপকমিটির সম্পাদক ও এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফজল খানকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অবরুদ্ধ করে ধর্ম অবমাননার অভিযোগ এনে লাঞ্ছিত করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের চাচা আবুল হাসেম আলমের ছেলে আল মোজাহিদ তার সমর্থকদের নিয়ে আফজল খানকে লাঞ্ছিত করেন।

এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রলীগ নেতাকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক ক্ষমা চাওয়ায়। ওই ছাত্রের বাবাকেও লাঞ্ছিত করা হয়। এই খবর পেয়ে ঢাবি ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করে।

পরে বুধবার (৭ এপ্রিল) বিকালে আবুল হাসেমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। এ ঘটনার অন্যতম হোতা রফিক নামের আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্মপাশা থানার সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ছাত্রলীগ নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুই জন গ্রেফতার হয়েছেন। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম