ট্রাক্টর উল্টে প্রাণ গেলো ২ শিশুর

সিলেট প্রতিনিধি
১১ মে ২০২১, ১৪:৪১আপডেট : ১১ মে ২০২১, ১৪:৪১

সিলেটের কানাইঘাটে ট্রাক্টর উল্টে চাপা পড়ে নাইম আহমদ (৮) ও মাইশা বেগম (৫) নামের দুই শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ট্রাক্টরের চালক শরীফ উদ্দিন। মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার দিঘীরপার ইউনিয়নের লন্তিরমাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি লন্তিরমাটি গ্রামের মাহতাব উদ্দিনের সন্তান ।

স্থানীয়রা জানান, সকালে লন্তিরমাটি গ্রামের শরীফ উদ্দিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এসময় শরীফ উদ্দিনের পাশে ট্রাক্টরে বসা ছিল শিশু নাইম ও মাইশা। ট্রাক্টরটি ঘোরানোর একপর্যায়ে উল্টে গিয়ে শিশু নাইম ও মাইশা চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ট্রাক্টর উল্টে দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আবুল হোসেন।

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বলেন, অসাবধানতার কারণে ট্রাক্টর উল্টে দুই শিশুর প্রাণ গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান