শ্বশুরবাড়িতে মদসহ জামাই আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৬, ১০:০৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১০:১২

আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শ্বশুরবাড়ি থেকে ২৮৬ বোতল ভারতীয় মদসহ জামাই আঙ্গুর মিয়াকে (২৪) আটক করেছে র‌্যাব। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৮৭ হাজার টাকা।

সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মাদক ব্যবসায়ী আঙ্গুর মিয়া (২৪) কে তার শ্বশুরবাড়ির থেকে ২৮৬ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। গোপন সংবাদেরভিত্তিতে শনিবার ভোরে যোগিরগাঁও গ্রামে তাকে ধরতে এই অভিযান চালানো হয়। আঙ্গুরের বাড়ি দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে।

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মো.হায়াতুন-নবী জানান, গ্রেফতারকৃত আঙ্গুর মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি তার শ্বশুরবাড়িতে মদ মজুদ রেখে মাদক ব্যবসা করতেন। এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম