ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো সিলেট

সিলেট প্রতিনিধি
২৯ মে ২০২১, ১৪:৫৫আপডেট : ২৯ মে ২০২১, ১৪:৫৯

এক ঘণ্টার মধ্যে তিনবার ভূকম্পন অনুভূত হওয়ার পর আরেক দফা কম্পনে কেঁপে উঠেছে সিলেট। এতে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরনের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অনেকেই পাঁচবার ভূমিকম্প হয়েছে বলে দাবি করলেও সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, চারবার ভূকম্পন হয়েছে। এর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। সর্বশেষ বেলা ২টায় ভূকম্পন অনুভূত হয়।

শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট এবং বেলা সাড়ে ১১টায় তিনবার ভূকম্পন অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অফিস বলছে, প্রথম ভূমিকম্পের পর বাকিগুলো আফটার শক হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, ‘সিলেটে তিনবার ভূমিকম্প হয়েছে। অনেকেই চারবার দাবি করলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তিনবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। সর্বশেষ বেলা ২টার দিকে আরেক দফা ভূমিকম্প হয়েছে।’

আরও পড়ুন...

ভূমিকম্পে কাঁপলো সিলেট 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম