সি‌লে‌টে ভূ‌মিকম্পে হেলে পড়েছে দুটি ভবন, বাসিন্দাদের সরতে নির্দেশ

সিলেট প্রতিনিধি
৩০ মে ২০২১, ১৩:২০আপডেট : ৩০ মে ২০২১, ১৩:২০

দফায় দফায় ভূমিকম্পে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা এলাকায় দুটি ছয়তলা ভবন একে অপরের ওপর হেলে পড়েছে। এ অবস্থায় দুটি ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন (সিসিক) ও পুলিশ।

রোববার (৩০ মে) দুপুরে দমকল বাহিনীর একটি দল পাঠানটুলার ওই দুটি ভবন পরিদর্শন করে। এর আগে শনিবার রাতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার আজবাহার শেখসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ভবন দুটি পরিদর্শন করেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৯ মে) কয়েক ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্প হওয়ায় পাঠানটুলার দর্জিবাড়ি পল্লবীর ব্লক-সি-১৬ ও একই এলাকার ব্লক বি-০৩-এর ভবন দুটি প্রায় দুই ফুট হেলে যায়।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে সিটি করপোরেশন অভিযান শুরু করবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা অনুসারে কাজ করবে সিসিক। দুর্যোগ পরিস্থিতিতে নিজস্ব কন্ট্রোল রুম খুলেছি আমরা। এ পরিস্থিতিতে সিলেট মহানগরে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে গঠন করা হয়েছে বিশেষ সেল। কন্ট্রোল রুমের হটলাইন নম্বর হলো (০১৯১১-২৪৯৬৯৯)।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে সিলেটের সব প্রশাসন, দফতর ও সেবা সংস্থায় নিজ নিজ কন্ট্রোল রুম খুলতে এবং আগামী সাত দিনের জন্য সিটি করপোরেশনসহ সব জরুরি সেবা সংস্থা, সহযোগী সব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার অনুরোধ জানানো হয়েছে।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিশেষ করে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, স্বাস্থ্যসেবা খাত এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, সিসিকের ২৭টি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে দুর্যোগকালীন চিকিৎসাসেবা দান নিশ্চিতে প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কারনাইন বলেন, সিলেট শহরটাই ভূমিকম্পপ্রবণ এলাকা। এজন্য শনিবার কয়েক ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্প হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। ইতোমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

হেলে পড়া দুটি ভবনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাজ উদ্ধার ও নিরাপত্তার। হেলে পড়া দুটি ভবনের বিষয়ে প্রকৌশল বিভাগ বলতে পারবে; তারা ব্যবস্থা নেবে।

/এএম/
সম্পর্কিত
ঢাকায় ভূমিকম্প অনুভূত
চীনের ৫.২ মাত্রার ভূমিকম্পে প্রাণ গেল দম্পতির, ধসে পড়লো ১৩ ভবন
দেশে ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম