জুয়া খেলার সুযোগ করে দেওয়ায় দোকানদারের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২১, ০১:৫৮আপডেট : ০৬ জুন ২০২১, ০২:০১
image

দোকানে জুয়া খেলার স্থান করে দেওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দৌলতপুরে নজরুল ইসলাম (৪৮) নামের এক দোকানীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। নজরুল ইসলাম বাউসা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত নৈমুল্লাহর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও-এর নেতৃত্বে একদল পুলিশ ওই দোকানে অভিযান চালালে জুয়াড়িরা পালিয়ে যায়। তখন দোকানে জুয়া খেলার স্থান করে দেওয়ায় নজরুল ইসলামকে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ এর ৩ ধারা এ কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে শেখ মহি উদ্দিন বলেন, যে ব্যক্তি জুয়া খেলবে এবং স্থান করে দেবে উভয়কেই আইনের আওতায় আনা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম