স্কুলছাত্রীকে উত্ত্যক্ত: বখাটের ১ বছরের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১০:৩৪আপডেট : ০৬ জুন ২০২১, ১০:৩৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (৫ মে) বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন নরসিংদী জেলার রায়পুরা গ্রামের মৃত হায়দর আলীর ছেলে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে মো. আনোয়ার হোসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে রাখেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় আনোয়ারকে একবছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের