চলন্ত ট্রেনে পড়লো গাছ

মৌলভীবাজার প্রতিনিধি
১০ জুন ২০২১, ১৫:৩৫আপডেট : ১০ জুন ২০২১, ১৫:৩৫
image

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেলপথ দিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ওপর গাছ পড়েছে। এতে বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সিলেট-আখাউড়া রেলপথে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

পড়ে থাকা গাছ কেটে অপসারণের পর দুপুর দেড়টা থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ৭০৯ আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমকালে একটি বড় গাছ ইঞ্জিনের ওপর পড়ে।

খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মনির হোসেনের নেতৃত্বে রেলকর্মীদের একটি দল ঘটনাস্থলে এসে গাছটি কেটে অপসারণ করে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী সাখাওয়াত হোসেন বলেন, পাহাড়ি এলাকায় গাছ পড়ায় সিলেট অভিমুখে ছেড়ে যাওয়া আন্তঃনগর পারাবত ট্রেনটি আটকে যায়। এতে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা ট্রেন চট্টগ্রাম অভিমুখী ভানুগাছ স্টেশনে আটকে ছিলো।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম